1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা 

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ‘ক্ষতিগ্রস্ত’ করার উদ্দেশ্যে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্কসংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার ২৫ শতাংশ হবে। এটি গাড়ি এবং অন্যান্য সবকিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এদিকে ইইউ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইউরোপের বিশ্লেষকরা। সাবেক ফরাসি রাষ্ট্রদূত জেরার্দ আরাও বলেন, ট্রাম্প ইইউকে ঘৃণা করেন। তিনি জানেনও না এটি কীভাবে কাজ করে, তবুও তিনি ঘৃণা করেন।

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বলেন, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস সম্পর্কে ‘অত্যন্ত বিভ্রান্তিকর’ ধারণা পোষণ করেন। ইইউ আসলে ইউরোপে যুদ্ধ প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল।

ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের জন্য ‘সুবিধাজনক’ বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করেছে। তিনি বলেন, ইইউ সবসময় ইউরোপীয় ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের অন্যায্য শুল্ক থেকে রক্ষা করবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আন্তর্জাতিক বাণিজ্যে অন্যায় আচরণের শিকার হতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, ইইউ যুক্তরাষ্ট্রের গাড়ি ও কৃষিপণ্য গ্রহণ করে না, অথচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সব ধরনের পণ্য আমদানি করে।

বর্তমানে ইইউ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসায়, যা ইউরোপ থেকে আমদানি করা যাত্রীবাহী গাড়ির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের চারগুণ। তবে যুক্তরাষ্ট্র পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করে।

ট্রাম্প বলেন, সত্য কথা বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়া। আর তারা সেটি সফলভাবেই করেছে।

ট্রাম্পের এই ঘোষণার ফলে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews