1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটায় অভিযানের এক দিন পরই ফের সচল ইটভাটা

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটায় অভিযানের এক দিন পরই ফের সচল ইটভাটা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের একটি টিম। এই অভিযানে অবৈধভাবে ভাটা পরিচালনা করে বায়ুদূষণ করার অপরাধে ১৬টি অবৈধ ইটভাটার মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযান পরিচালনার পর আবারও সেই ইটভাটাগুলো সচল হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২০টি পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি ৯৩টি অবৈধভাবে চলছে।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সারাদিন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। এই সময় পুলিশ, র‌্যাব,

ফায়ার সার্ভিস ও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রধমে তারা ২ থেকে ৩টি ইট ভাটায় পোড়ানোর জন্য প্রস্তত করা ইট নষ্ট করে এবং ইট পোড়ানের জন্য বানানো কিলিম ভেঙে ফেলে। কিন্ত কোনো ইট ভাটার চুল্লি ভাঙা হয়নি।

পরবর্তীতে ৩ থেকে ৪টি ইটভাটায় শুধু পানি দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক পর্যায়ে দুপুরের পরে বাকি ভাটাগুলো সরজমিনে পরিদর্শন না করেই এক ভাটায় বসে গণহারে ইট ভাটাই জরিমানা আদায় করে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত দিনভর একাধারে ১৬টি ইট ভাটার মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করলেও কোনো ইটভাটা বন্ধ ঘোষণা করেনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews