1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাহমুদউল্লাহ মনে হয় ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মাহমুদউল্লাহ মনে হয় ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

সম্প্রতি ফর্ম খারাপ হলেও অভিজ্ঞতার বিচারে চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তারা। বিপরীতে দলের খারাপ সময়ে বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ দুই ব্যাটারকে।

তাদের কঠোর সমালোচনা করেছেন দিনেশ কার্তিক ও ওয়াসিম জাফররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের বাজে পারফরম্যান্সের জন্য তার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

আকরাম বলেন, এটা বাংলাদেশের জন্য একটা শিক্ষা। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়দের নিয়ে এসেছে, যাদের বয়স ৩৯ ও ৩৭। সাদা বলের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে এবং এই সিনিয়ররা যদি একান্তই খেলতে চায় তবে লাল বলে খেলুক। সাদা বলের ক্রিকেট মানেই ভয়ডরহীন খেলা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এটা বাংলাদেশকে এখনই ভাবতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে ম্যাচে ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ। ব্রেসওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন দলের এই সিনিয়র খেলোয়াড়।

শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও দলকে ভুগিয়েছেন মাহমুদউল্লাহ। ১০৫ রানের সময় তিনি মিডঅনে রাচিন রবীন্দ্রের ক্যাচ ছাড়েন। পরবর্তীতে টম লাথামকে রানআউট করে প্রায়শ্চিত্ত করলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
তাই নিউজিল্যান্ড ম্যাচের জন্য বাংলাদেশকে হতভাগা ভাবতে রাজি নন ওয়াসিম আকরাম। তার ভাষ্য, এটা লোপ্পা ক্যাচ ছিল! দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে। না তার ব্যাটিং হচ্ছে, না বোলিং। আপনি কি তাদের হতভাগা বলতে চান?

তবে নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ফাস্ট বোলার। তিনি বলেন, আমি রানাকে প্রথমবার বল করতে দেখালাম। উইলিয়ামসনকে সে কীভাবে বল করেছে দেখুন…গতির দিকে তাকান, কীভাবে বল নিয়ে ছুটছে, বলের সুইং দেখুন। দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews