চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সদস্যরা জেলা প্রশাসক আব্দুস সামাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। সোমবার বিকাল ৫ টায় দিকে এই সৌজন্যে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সদস্য একরামুল হক, বাবুল হাসনাত দুরুল, আরিফ উদ্দিন ইতি, আব্দুল্লাহ আল মাহমুন, নাজিমুল হক, মাসুম বিল্লাহ, মতিউর রহমান, জাকির হোসেন, মামুনুর রাশিদ, আব্দুল আওয়ালসহ প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা সোনামসজিদ স্থলবন্দরে ফলসহ বন্ধ থাকা সকল পণ্য চালু করা। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও পণ্য আমদানিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি। সকল প্রকার চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার অনুরোধ জানান ব্যবসায়ীরা।
এরআগে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ও ফেডারেল ইনসুরেন্সের ম্যানেজারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সদস্যরা।

Leave a Reply