1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি-৫, বিএনপি-২ ও আ’লীগ পন্থি-৬

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি-৫, বিএনপি-২ ও আ’লীগ পন্থি-৬

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে পাঁচজন, শুধু বিএনপিপন্থি প্যানেল থেকে দুজন এবং আওয়ামী লীগ প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট প্রদান করেন ২০২ জন। এতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদ, বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল পাঁচটি পদ এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দুটি পদে নির্বাচিত হয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মহম্মদ ইসাহাক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক। এ ছাড়া আওয়ামী প্যানেলের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মিসেস আনজুমান আরা, সহ-সভাপতি আলহাজ মো. সোহরাব আলী (২), অর্থ সম্পাদক মো. তরিকুল ইসলাম আজিজি, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভীর রহমান (নিতু) এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদী হাসান (শাওন), মো. জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।

এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি ছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ (জনি), গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে সাবিনা ইয়াসমিন ও মো. নাজমুস সাকিব নির্বাচিত হয়েছেন।

অপরদিকে এককভাবে শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক পদসহ সহ-সাধারণ সম্পাদক পদে এম আব্দুস সালাম বিজয়ী হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews