গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্য কনস্টেবল কমল দাসকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে গেছে চালক জনি আহমেদ (২৪)। পুলিশ সদস্যকে ঝুলিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ অটোরিকশাটি আটক করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে। পুলিশ সদস্য কমল দাস মাওনা হাইওয়ে থানায় কর্মরত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পড়া অবস্থায় একজন পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ডান পাশে ঝুলে আছেন।
পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য। কিন্তু চালক রিকশা থামাচ্ছেন না।
মহাসড়ক দিয়ে চলাচল করায় অটোরিকশাকে ওভারটেক করে আসা-যাওয়া করছে বিভিন্ন পরিবহন। পরে মহাসড়কের একটি স্থানে জ্যাম লেগে থাকলে স্থানীয়
জনতা ও পুলিশ সদস্য মিলে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় চালককে আটক করে মারধর করতে দেখা যায়।
শ্রীপুরের মোতাহার খান নামে এক স্থানীয় সাংবাদিক তার ফেবসুক পোস্টে ওই ভিডিও পোস্ট করে লিখেন অটোতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
আজকে অবৈধ অটোরিকশা মহাসড়কে চলছে। এর দায় কার! মান্থলি (মাসিক) গ্রহণ করে মহাসড়কে নিষিদ্ধ অটো চলতে দেওয়াই আজকে পুলিশ নিজেই ভুক্তভোগী। এখনো কি নিষিদ্ধ হবে না অটো রিকশা! এখনো কি হবে না আপনাদের হুশ!
ওই গণমাধ্যম কর্মীর পোস্টে মন্তব্য হাবিব সোহাগ লিখেন পুলিশের বাড়তি ইনকাম সোর্স বন্ধ করা যাবে না। জহিরুল ইসলাম জনি লিখেছেন গাজীপুর-ময়মনসিংহ পুরো মহাসড়কেই অটোরিকশার ছড়াছড়ি।
কেউ কেউ মন্তব্য করেন টাকা দিলে রাস্তা ক্লিয়ার, অটোরিকশা বেপরোয়া এদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, অটোরিকশা জন্য রাস্তায় জ্যাম লেগেই থাকে, অটোরিকশা কি নিষিদ্ধ করা হোক।





সূত্র অনলাইন ডেস্ক
Leave a Reply