1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একদিনে মেসির ঘরে তিন শিরোপা

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

একদিনে মেসির ঘরে তিন শিরোপা

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন ‍সুপারস্টার। এবার একদিনে তিনটি শিরোপা এসেছে মেসির ঘরে।

অনূর্ধ্ব-১৩ দলের হয়ে ওয়েস্টন কাপের শিরোপা জিতেছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি। দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১১ দলের হয়ে এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসিসহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তোনেল্লা রোকুজ্জো।

এদিন মেসির ছোট ছেলের চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে। সেই ভিডিওতে মেসিকে মনে করিয়ে দেওয়ার মতো একটি গোল করতে দেখা যায় চিরোকে।

ভিডিওতে দেখা যায় মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে প্রতিপক্ষের বক্সকে লক্ষ্য করে বল নিয়ে দৌড়াতে শুরু করেছে চিরো। শুরুতে বাধা দিতে আসা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ড্রিবল করে পেরিয়ে যায় মেসির ছোট ছেলে।

কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাকে আটকানোর জন্য এগিয়ে আসে আরেকজন। তবে পাত্তা পায়নি দ্বিতীয়জনও। তাকেও ড্রিবল করে পেরিয়ে যায় চিরো। এরপর শেষ মুহূর্তে আরও একজন পাশ থেকে পা বাড়িয়ে চেষ্টা করে চিরোকে থামানোর, তাতে অবশ্য কোনো কাজ হয়নি।

এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে মেসিসুলভ ভঙ্গিতে আলতো ছোঁয়ায় বল বাড়িয়ে দেয় পোস্টের দিকে। বল জালে জড়াতেই মেতে ওঠে উদযাপনে। বাবাকে মনে করিয়ে দেওয়া চিরোর এই গোলে অবশ্য একটি পার্থক্য আছে মেসির সঙ্গে। এমন অসাধারণ গোলগুলো মেসি সাধারণত বাঁ পায়ে করলেও, চিরো করেছে ডান পায়ে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews