1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ফরিদপুরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

এস. এম আকাশ. ফরিদপুর অফিসঃ

জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটি।

গণ অধিকার‌ পরিষদ ফরিদপুর জেলা শাখার ‌ সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রুবেল শেখ, জিয়া খান, মনির চৌধুরী, মনির হাওলাদার, আলমগীর হোসেন,
সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর শেখ,

নুরু মিয়া, দেলোয়ার হোসেন ,সাইদুর রহমান, ফরিদপুর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, জনি শেখ, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হৃদয় আহমেদ ,

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিত হোসেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন মিয়া, সালথা গণধিকার পরিষদের আহ্বায়ক মারুফ ফকির, ফরিদপুর জেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ
জনি শেখ ‌ প্রমুখ।

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন ‌ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে।

তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। বক্তারা বলেন বাংলাদেশে এখনো আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর তাই বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আর রাখা যাবে না।

বক্তারা বলেন জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সুচিকিৎসা দিতে হবে এবং প্রত্যেককে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানান।

বক্তারা সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানান। একই সাথে জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় নির্বাচনের আয়োজন ঘোষণা করার দাবি জানান।

তারা বলেন ‌ অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।তারা বলেন গণঅধিকার পরিষদ দীর্ঘ ছয় বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য প্রচার করে আসছে।

তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেইজকে বন্ধ করে দেবার জন্য সরকারের নিকট দাবি জানান।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews