1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা জাবালে নূর জামিয়াতুল ইসলামী মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. মেহেদি হাসান, যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে।

এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা ভাড়া বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য।

আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে এ সময় তফিজুল ইসলাম, জালাল উদ্দিন, লাল মোহাম্মদসহ কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদাণ করেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews