1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম

লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলতে নেমে ১-১ এ ড্র করে ২ পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় জুড বেলিংহ্যামের লাল কার্ড। ম্যাচের ৩৯ মিনিটে রেফারিকে লক্ষ্য করে অপমানজনক কথা বলার অভিযোগে লাল কার্ড দেখেন অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর প্রায় ১ ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় রিয়ালকে।

ওসাসুনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার হতাশা থেকে যেন বের হতে পারছেন না বেলিংহ্যাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রসঙ্গে নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি। দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন বেলিংহ্যাম।

ম্যাচ শেষে এই ইংলিশ তারকা দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ করে কোনো কিছু বলেননি তিনি। তবে পরে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন  বেলিংহামের গালি দেয়ার বিষয়টি। তবে সেটি যে রেফারির উদ্দেশ্যে ছিল না, সেটিও পরিষ্কার করেন তিনি।

তবে তাতেও যেন সেই বিষয় নিয়ে আলোচনা থামছেই না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থের কাছে ক্ষমা চাইলেন বেলিংহ্যাম। তার পাশাপাশি এসবের সমাপ্তি টানার অনুরোধ করেছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের এক ছবি পোস্ট করে সেখানে বেলিংহ্যাম লিখেছেন, ‘ভুল বোঝাবুঝি নিয়ে যথেষ্ট কথা হয়েছে। সতীর্থদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়ার জন্য আবারও ক্ষমা চাই। ভক্তদের তাদের সমর্থন এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। বুধবার ঘরের মাঠে দেখা হবে।’

আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিল লস ব্লাঙ্কোসরা।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews