1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আর্জেন্টিনার সঙ্গে ড্র করেও শিরোপা জয়ের পথে এগিয়ে ব্রাজিল

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার সঙ্গে ড্র করেও শিরোপা জয়ের পথে এগিয়ে ব্রাজিল

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কোনো ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। সেই হিসেবে চূড়ান্ত পর্বের অঘোষিত ফাইনালে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় এখনও চ্যাম্পিয়ন নির্ধারণ হয়নি। তাই ব্রাজিল ও আর্জেন্টিনার শেষ ম্যাচে নির্ধারিত হবে শিরোপার মালিক।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা।

ম্যাচের ৩৮তম মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ফেলে দেন ব্রেনো বাইদন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগ হাতছাড়া করেননি ক্লদিও এচেভেরি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যহত রেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোল যেন আসছিল না। উল্টো ৭৮তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ, দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।

আগামী রোববার আসরে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews