1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ইসির কাছে ২৩ প্রস্তাব দিল জামায়াত

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ইসির কাছে ২৩ প্রস্তাব দিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ২৩টি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল। বৈঠক শেষে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমরা যেসব পয়েন্ট দিয়েছি তার মধ্যে মূল পয়েন্ট হলো সংস্কার ছাড়া নির্বাচন নয়। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অঙ্গ ও বিভাগ জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। রাষ্ট্র সংস্কারে সময় লাগে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব।

শুধু নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তা অন্তর্বর্তী সরকারের করতে হবে মন্তব্য করে এই জামায়াত নেতা বলেন, তার জন্য যেটুকু যৌক্তিক সময়ের প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী তার জন্য প্রস্তুত।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews