বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে তিনি বইমেলা পরিদর্শন করেন।
এ সময় জামায়াত আমির দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে, শফিকুর রহমান বইমেলায় যাবেন উল্লেখ করে দলটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর ফলে জামায়াত আমিরকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply