1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফ’র গুলিতে নিহতের প্রতিবাদে লংমার্চ ও জেয়াফত

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফ’র গুলিতে নিহতের প্রতিবাদে লংমার্চ ও জেয়াফত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ :

ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার নায্য পানির হিস্যার দাবিতে লংমার্চ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জেয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয়েছে।

এদিকে, শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ বের হয়। লংমার্চটি বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায়। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করে।

এই সময় লংমার্চ ও সামাজিক জেয়াফতে অংশগ্রহণকারীরা- ‘কাঁটাতারের ফেলানী আমরা তোমাকে ভুলিনি’; ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’; ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’; ‘বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন’; ‘দিল্লি না, ঢাকা ঢাকা ঢাকা’; ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ সহ নানান ধরনের স্লোগান দিতে থাকে।

জেয়াফতে অংশহণ করতে আসা বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ৫, ৬ ও ১৮ জানুয়ারি কালিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসন বিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল। আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই প্রোগ্রামে এসে ভালো লাগছে কারণ আমাদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করার জন্য এ প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে।

আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেন, বগুড়াতে হিন্দু রাজার নিপিড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জিয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম। আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয়েছে, আলোচনা হয়েছে এবং নাগরিকদের সঙ্গে কথা বলা হয়েছে।

এছাড়া সীমান্তে যারা নিহত হয়েছিল তাদের নামে সন্ধ্যার পর সে সকল শহীদদের সম্মানে তাদের নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেন।
সবশেষে ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা
করে দোয়া করেন। এবং জেয়াফতের অংশ হিসেবে ফের রাতের গরুর গোস্তের খাবার পরিবেশন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews