আমি একজন নারী। একজন মানুষ হিসেবে নিজ পরিচয়ে পরিচিত হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকেই। শুধু নিজে নয় আরো দশজন নারীকে সাথে নিয়ে স্বনির্ভর হতে চাই। আমি একজন নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা হিসেবে কতটা সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি তা জানিনা। আসল কথা হচ্ছে আমার যে কাজ ভালো লাগে, মন থেকে ভালোবেসে করতে পারি বা পারব সে কাজটাই আমি করি। ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে সে কাজ কখনো নিখুঁত বা সুন্দর হয় না।
যখন ছোট ছিলাম স্কুলের স্যার জিজ্ঞেস করতেন তুমি পড়ালেখা করে কি হবে? বলতাম ডাক্তার হব, মানুষের সেবা করব। পড়াশোনায় ভালো হওয়া সত্তে¡ও গ্রামের পরিবেশে সায়েন্স (বিজ্ঞান) নিয়ে পড়াশোনা করা সম্ভব হয়নি। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই বিয়ে হয়ে যায়। শত প্রতিকুলতা পেরিয়ে শ্বশুরবাড়ী থেকেই মাস্টার্স কমপ্লিট করি। পরে প্রশাসনে জব করার ইচ্ছা ছিলো তাও সম্ভব হয় না।পড়ালেখার ফাঁকে ফাঁকে ব্লক বাটিকের কাজ শিখি। তাছাড়া অনেক ছোট থেকেই দেখতাম আম্মা নিজের হাতে আমাদের জামা কাপড় তৈরি করে দিতেন। নিজের হাতে নকশিকাঁথা, পাখা, জামা ও শাড়ীতে ফুল তোলা সব করতেন। আমিও মায়ের কাছ থেকে সব শিখেছি। আর আমার জন্ম হস্তশিল্পের রাজধানী জামালপুরে। সব মিলিয়ে ছোট বেলা থেকেই আমার হাতের কাজের প্রতি অন্যরকম ভালোবাসা ও ভালোলাগা ছিলো। খুব ছোট থেকেই যা দেখতাম নিজে নিজে তা তৈরি করে ফেলতাম। নিজের জামা কাপড় নিজে সেলাই করে পড়তাম ক্লাস ফোর এ পড়ি তখন থেকেই। নিজে ফুল একে জামায় সুই সূতার কাজ করতাম। আমার কাজের হাতে খড়ি মূলতঃ আম্মার কাছেই। তাছাড়া কাগজের মন্ড করে বিভিন্ন ধরনের ঝুড়ি, ফুলদানি ও অন্যান শো পিছ বানাতাম। চটের উপরে উলের সুতা দিয়ে জায়নামাজ টেবিলমাট কার্পেট সেলাই করতাম। উলের সোয়েটার, মাফলার তেরি করতাম। সিরিঞ্জ দিয়ে নকশি পিঠা, ফুলপিঠা বানাতাম। সেই সূত্রেই একজন উদ্যোক্তা হবার১. মাস্টার্স-এর রেজাল্টের পরেই একটা জবে জয়েন করি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চাকুরির ২ বছরের মাথায় ক্যান্সার আক্রান্ত হই, মাত্র ২৭ বছর বয়সে। ক্যান্সারের চিকিৎসা শেষে সুস্থ হয়ে আর চাকুরিতে জয়েন করা হয় না। কারন ছেলেকে তখন দেখাশোনার কেউ ছিলো না। তখন একটা সেলাই মেশিন কিনি। বাচ্চার পড়ালেখা দেখাশোনার পাশাপাশি ২০০৭ সালে ব্লকের শাড়ী, থ্রি পিস, ফতুয়া ও বেডশিটের কাজ শুরু করি। ভালো সাড়াও পাই। কিন্তু ব্রেস্ট টিউমার অপারেশনের কারণে কাজ করতে একটু সমস্যা দেখা দিলো, তখন কাজটাও বন্ধ রাখি।
Leave a Reply