লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী (৩৪) ও তার সহযোগী গোলাম রব্বনী (৩১) দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রওনক শাহারিয়ারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজারের বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরোওয়ার্দীর অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
অস্ত্র ও মাদকসহ আটক অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আহসান শহীদ সরোওয়ার্দী পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত পদক্ষেপে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশির সময় আহসানের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ও রব্বানীর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শয়ন কক্ষের খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল— বাটযুক্ত চাকু, স্টিলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা ও ধারালো ছোরা।
মামলা ও আইনি ব্যবস্থাএ ঘটনায় কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ছানারুল হক বাদী হয়ে দি আর্মস্ অ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, “অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”





Leave a Reply