1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্প থেকে এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্প থেকে এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর একটি ক্যাম্প থেকে এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পৃথকভাবে তদন্ত শুরু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গঙ্গারহাট বিওপি ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন রাতে সীমান্ত টহলে যাওয়ার প্রস্তুতি হিসেবে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অস্ত্র গ্রহণ করেন। এরপর তিনি ক্যাম্পের ব্যারাকের পূর্ব পাশের বাউন্ডারির ভেতরে অবস্থান নেন। কিছু সময় পর হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়।

গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নাসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গারহাট বিজিবি ক্যাম্পটি সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এর অদূরেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ক্যাম্প রয়েছে। গভীর রাতে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে গেলেও নিরাপত্তার কারণে বিজিবি সদস্যরা কাউকে ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে দেননি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সৈনিক নাসিম উদ্দিন অবিবাহিত ছিলেন এবং প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পারিবারিক কিছু সমস্যায় ভুগছিলেন। তবে এসব বিষয় তিনি সহকর্মীদের বিস্তারিতভাবে জানাননি।

তিনি আরও বলেন, নাসিম উদ্দিন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবির গোয়েন্দা বিভাগ। তদন্তে অন্য কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews