1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রংপুরের সেই আ.লীগ নেত্রী লিপি খান কারাগারে

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

রংপুরের সেই আ.লীগ নেত্রী লিপি খান কারাগারে

জাতীয় পার্টির সাবেক এমপি প্রয়াত শিল্পপতি করিম উদ্দিন ভরসার ছেলে সাইফুল ইসলাম শিমুলের স্ত্রী ও রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন তাকে আদালতে হাজির করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ জোগান ও সংঘটিত করার অভিযোগের তদন্তের জন্য তার জামিন না মঞ্জুরের আবেদন করেন। শুনানি শেষে রাত সাড়ে ৯টায় রংপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান লিপির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালতে নেওয়ার সময় লিপি খান ভরসা নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে কামরুল ভরসা মিথ্যা ঘটনার সঙ্গে জড়িয়ে আমাকে আসামি বানিয়েছে। আমি এসবের সঙ্গে জড়িত না।

এর আগে, রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান-২ এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পূর্বে, শনিবার (১৫ মার্চ) দুপুর থেকে তাকে সেখানে নজরবন্দি করে রাখা হয়েছিল। পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার লিপি খান ভরসা রংপুরের ভরসা পরিবারের পুত্রবধূ। তিনি এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।

এ ছাড়াও তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনশির নির্বাচনী সভা সমাবেশে অংশ নেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করে দলীয় প্রভাবে জমি দখল করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে অনেকেই আহত হন।

এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। তিনি এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews