রংপুরের কাউনিয়া উপজেলায় মরিয়ম আক্তার (১২) নামে এক কিশোরী ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনাটি ঘটেছে উপজেলার চর নাজিরদহ গ্রামে।
প্রাথমিক ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম আক্তার নামে এ কিশোরী। সে গ্রামের হোছেন আলীর দ্বিতীয় কন্যা। তবে অনেকের ধারণা হত্যা না কি আত্মহত্যা।
জানা গেছে, মঙ্গলবার সকালে মরিয়মের বাবা হোছেন আলী ও মা মনোয়ারা খাতুন প্রতিদিনের মতো কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান। কর্ম শেষে বাড়ি ফিরে দেখেন মেয়ের ঝুলান্ত লাশ।

সাড়ে ১১টার দিকে মাঠ থেকে ফিরে মরিয়মের মা ঘরের দরজা বন্ধ পান। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে দেখতে পান, মেয়ে ঘরের সিলিং ধরে ঝুলে আছে।
সঙ্গে সঙ্গে চিৎকারে চারদিক থেকে মানুষ জন ছুটে আসে। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে মরিয়মকে নামিয়ে আনেন ততখনে মরিয়াম মারা গেছে। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ জানান, মেয়েটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এসব কারণেই সে আত্মহননের পথ বেছে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply