1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ারের ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ারের ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে MRtv নামক একটি ফেসবুক পেজে পোস্ট করা হয় ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, পরিদর্শক দেলোয়ার হোসেন তার অফিস কক্ষে বসে একজন স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রী মিজানুর রহমানকে একটি ফাইল দেখিয়ে বলছেন, এই বাণিজ্যিক ফাইলটার কি করলা?

উত্তরে মিজানুর রহমান বলছেন, স্যার ১৫শ টাকা নেন। পরিদর্শক দেলোয়ার হোসেন তার কাছ থেকে ১৫শ টাকা ঘুষ গ্রহণ করে পকেটে ঢুকান।

এ সময় মিজানুর রহমান পরিদর্শক দেলোয়ার হোসেনের উদ্দেশে বলেন, আমরা যা পাই সবাই মিলেমিশে খাই স্যার, তখন উত্তরে পল্লী বিদ্যুতের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, অত কথা বলতে হবে না।

মিজানুর রহমান বলেন, এই ভিডিওটি কখন করা হয়েছে তা আমি জানি না। এ ছাড়া আমি একজন ওয়্যারিং মিস্ত্রি। বাসাবাড়িতে কাজ করে পারিশ্রমিক নিই। মিটারের আবেদন করার জন্য পল্লি বিদ্যুৎ অফিস থেকে লাইসেন্স থাকা লাগে।

কিন্তু আমি ওয়ারিংয়ের কাজ জানলেও আমার লাইসেন্স নাই। তাই যাদের লাইসেন্স আছে তাদেরকে দিয়ে বিদ্যুৎ মিটারের আবেদন করি। এ ছাড়া বিদ্যুৎ মিটার নেওয়ার জন্য অফিসে ঘুষ দিতে হয়। আমি পাঁচ টাকা নিলে তাদেরকে দুই টাকা দিই। এজন্য বলেছি আমরা সবাই মিলেমিশে খাই।

পল্লীবিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ভিডিও ফেক। আমার সুনাম নষ্ট করার জন্য ছড়িয়ে দিয়েছে। ভিডিওতে যিনি টাকা দিচ্ছেন তিনি আমাকে বলেছিলেন আমার বাবা অসুস্থ।

আমার বিদ্যুতের মিটার সরকারি ফি বাবদ টাকা জমা করে দিয়েন। তাই আমি মানবতার খাতিরে তার কাছ থেকে টাকা নিয়েছিলাম।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহিম বলেন, ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আমাদের জিএম স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী।

পরে আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews