1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবককে হত্যার অভিযোগ

  • শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবককে হত্যার অভিযোগ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।

৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি করে।

এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে।

তবে নিহতের ছোট ভাই সুমন আলীর দাবি, তাঁর ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাঁদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের বিষযটি জানানো হয়েছে।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনির উজ জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই।

আর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এমন খবর বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews