1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবিনা ইয়াসমিনকে গান গাওয়া নিয়ে যে পরামর্শ দিলেন চিকিৎসক

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাবিনা ইয়াসমিনকে গান গাওয়া নিয়ে যে পরামর্শ দিলেন চিকিৎসক

বাংলা সংগীতজগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছিলেন শুক্রবার (৩১ জানুয়ারি)। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন এই কণ্ঠশিল্পী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

গায়িকার অসুস্থতার খবরে জন্য উৎকণ্ঠায় দিন কাটছিল অনুরাগীদের। এবার অবশ্য স্বস্তির খবর, সাবিনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৪ জানুয়ারি)  বাসায় ফিরেছেন তিনি।

তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করে সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফাউরুজ বাঁধন বলেন, আম্মুর এমনিতে কোনো জটিলতা নেই। তিনি ঠিকঠাক আছেন এখন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, আপাতত আম্মু যেন বিশ্রামে থাকেন।

এখনই গান গাইতে পারবেন কি না, এ প্রসঙ্গে চিকিৎসকরা বলেছেন, এখন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন, প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমিন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমিন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews