1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর আয়োজনে শীত বস্ত্র (কম্বল) বিতরণ

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

“চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর আয়োজনে শীত বস্ত্র (কম্বল) বিতরণ

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

“এসেছে শীতের আগমন-গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরন” এই প্রতিপাদ্য চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর আয়ােজনে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার দরিদ্র পরিবারের মাঝে চার শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে “চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা রাতুল হাসান নিশানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ চিকিৎসক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোঃ ময়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থপেডিক সার্জেন ডাঃ মোঃ নাসির উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন পেশাজীবি চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মোঃ মইনুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বাশির, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি মোঃ ওয়ালিদ হাসান মাইনুল, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ।

এসময় ‘চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা মোঃ রাতুল হাসান নিশান বলেন ২০২১ সাল থেকে শিক্ষা, চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপন কর্মসূচি সহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছি।

তবে ২০২২ সালের শেষের দিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে “চাপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ২০২৪ এর ৫ ই আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর ৭ সেপ্টেম্বর থেকে সংগঠনটি আবার কার্যক্রম শুরু করে।

ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি অনুরোধ জানাই অন্তরবর্তী সরকারকে।

বক্তব্য আরও বলেন, এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যেগকে প্রাণবন্ত করার জন্য সরকারের পাশাপাশি হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তবান মানুষদেরও এগিয়ে আসার উদাত্ত আহবান জানান তিনি।

তিনি বলেন এবছরে চার শত কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও বেশি করে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এসময় “চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ” এর সকল কার্যনির্বাহী সদস্য,

স্বেচ্ছাসেবীরা ও স্থানীয় সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। শীত বস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যানে শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews