1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোহাম্মদপুরের সেই ডিপজল গ্রেপ্তার

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরের সেই ডিপজল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ভোর ৫টার দিকে ডিপজল ও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী মো. রবিউলসহ সেখানে দায়িত্বরত অন্যান্য নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে তাদের আটক করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত সোয়া ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করার সময় মো. রবিউলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান ডিপজল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেপ্তার এড়াতে আসামি ডিপজল আত্মগোপনে চলে যান। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ২- এর একটি আভিযানিক দল রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews