1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইসরায়েলি পুলিশ

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইসরায়েলি পুলিশ

ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) ফাঁস হওয়া এক চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

এর আগে, অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন নামা লাজিমি। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু, বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। স্ত্রী সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তারের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, সেগুলোর মধ্যে প্রধান দু’টি হলো— স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার জন্য হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা।

আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে তার সঙ্গে বিপদে পড়বেন এবং তার স্ত্রীও। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিওনিয়ারের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার সমমূল্যের সিগার, অলঙ্কার ও দামি মদ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সারা নেতানিয়াহু।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews