1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়াশিংটন বিমান বিধ্বস্ত, বাইডেন-ওবামাকে দুষলেন ট্রাম্প

  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ওয়াশিংটন বিমান বিধ্বস্ত, বাইডেন-ওবামাকে দুষলেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বাইডেন ও ওবামা প্রশাসনকে দুষেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেছেন, ডেমোক্রেট প্রশাসনের ডাইভারসিটি নীতির কারণে চাকরি পেয়েছেন অযোগ্য অশ্বেতাঙ্গরা। এদিকে, উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স।

হোয়াইট হাউজে ট্রাম্প দাবি করেন, বিমানের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উচ্চ বুদ্ধিমত্তার প্রয়োজন। এটা জানার পরও শ্বেতাঙ্গ কর্মী দূর করতে ডাইভারসিটি নীতির ওপর ভর করে এই খাতে কম বুদ্ধিমত্তার অশ্বেতাঙ্গদের নিয়োগ দিয়েছে সাবেক ডেমোক্রেট প্রশাসন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্রেটরা রাজনীতিকে এতোটাই নিচের স্তরে নিয়ে গেছেন যা কেউ কখনো দেখেনি।

ট্রাম্পের দাবি, তার প্রশাসন যোগ্যদের নিয়োগ দিলেও ডেমোক্রেটদের ধারণা ছিলো বিপুল সংখ্যায় শ্বেতাঙ্গদের চাকরি দেওয়া হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ-এফএএতে ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছেন তিনি।

এদিকে, সুষ্ঠু তদন্তের জন্য পর্যাপ্ত সময় লাগবে উল্লেখ করে আগামী ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের আশাবাদ জানিয়েছে জাতীয় যান চলাচল সুরক্ষা বোর্ড-এনটিএসবি।

স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদী থেকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। ওই দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের ৬৪ আরোহী আর সামরিক হেলিকপ্টারের তিন সেনার সবাই নিহত হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews