1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েকটি বাড়ির উপরে পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েক জন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আমেরিকান কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভেতরে ছয়জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি একটি মেডিকেল ট্রান্সপোর্ট মিশনে ছিল এবং এর ভেতরে চিকিৎসক ও একজন শিশু রোগী ছিলেন।

উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এ ছাড়া জনগণকে দুর্ঘটাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নগর কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা জানে না। তবে হতাহতদের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি। এ ছাড়া বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখলে ৯১১ নম্বরে কল দেয়ার কথা বলেছেন।

পেনসিলভেনিয়া শহরের একটি জনবহুল এলাকায় তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে টেরাকোটার ঘরবাড়ি ও দোকান রয়েছে।

এর আগে স্থানীয় সময় গত বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews