1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

‘মাদকাসক্ত’ মায়ের হাতে চার বছরের শিশু খুন

রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকাসক্ত’ মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে নিজের চার বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন।

তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আয়না নুর ইসলাম নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে শিশুকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত নারীর স্বামী আতিকুল ইসলামের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন আরও জানান, মেয়ে আয়না নুর ইসলাম (৪) ও পাঁচ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাসনিয়া চৌধুরী। তার স্বামী আতিকুল ইসলাম দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরীতে আলাদা বাসায় থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হতো।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চায় স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন তার স্বামী আতিকুল ইসলাম এত রাতে তাকে আসতে নিষেধ করেন।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করে তাসনিয়া এবং সে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে।

এ সময় পাঁচ মাসের ছেলেকেও সে আঘাত করে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে প্রথমে তাকে সিদ্ধেশ্বরীতে বাবার বাসয় নেওয়া হয়।

সেখান থেকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটিতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে গুলজার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews