1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপিএলে প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করছেন দুই ভাই

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

বিপিএলে প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করছেন দুই ভাই

দুই ভাই একসঙ্গে ২২ গজ মাতাচ্ছেন এমন ঘটনা ক্রিকেটে অনেক পুরনো। তবে পুরো একটি ম্যাচ পরিচালনা করছে দুই ভাই, এমন ঘটনা খুবই বিরল। তবে এবারই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনের ম্যাচে মাঠে নেমেছে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। আর এই ম্যাচটি পরিচালনা করছেন আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন।

লিমন-রাজন দুজন আপন ভাই। তারা দেশের ক্রিকেট এবং বিপিএলেও প্রথমবারের মতো একসঙ্গে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়তে চলেছেন। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আলী আরমান রাজন এবং কামরুজ্জামান লিমন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন।।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনার নজির রয়েছে হাতে গোনা কয়েকটি। ২০১১ সালে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকার বোল্যান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক। অন্যদিকে, একই ম্যাচে না হলে সমসাময়িক কালে ভিন্ন ম্যাচ পরিচালনার ঘটনা আছে আরও কয়েকটি ভাই জুটির।

প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করতে যাওয়া রাজন-লিমন দুই ভাই দেশের বেসরকারি একটি গণমাধমের কাছে অনুভূতি জানিয়েছেন।

লিমন বলেন, দুজনের জার্নিটা একসঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। আমার জানা মতে দুই ভাই এরকম কোন দেশেই এভাবে আম্পায়ারিং করে নাই। ঢাকা প্রিমিয়ার লিগে আমরা একসঙ্গে ফিল্ড আম্পায়ারও ছিলাম। দুই ভাই যখন আম্পায়ারিং শুরু করি একসঙ্গেই কোয়ালিফাই করছিলাম।

আর রাজনের ভাষ্য, আম্পায়ারিং এতদিন ধরে একসঙ্গে করছি, কিন্তু এই প্রথমবার বিপিএল ম্যাচে থাকব। অনেক ভালো লাগার ব্যাপার এটা। বাংলাদেশ ইতিহাসে প্রথম যে দুই ভাই একসাথে ম্যাচ (পরিচালনা) করতেছে। যে কারণে পরিবারেও অন্যরকম আনন্দ দেখা যাচ্ছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews