বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় মিরাজকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়ে এক দর্শক। এরপর তাকে মাঠে বাইরে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনী।
এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাঈম। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে খুলনা। ২১ বলে ৩৬ রান করে বোসিস্টো আউট হলেও ব্যাট চালাতে থাকেন নাঈম।
যার ফলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি। ৫৫ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন।
১৫ বলে ২৯ রান করে ২০তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট তিনি। শেষ পর্যন্ত নাঈমের ৬২ বলের অপরাজিত ১১১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বড় পুঁজি পায় খুলনা।

সূত্র অনলাই ডেস্ক আরটিভি
Leave a Reply