1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪২,৩০০ জন নথিবিহীন রেস্তোরাঁ কর্মী নিউইয়র্কের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা অবৈধ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

৪২,৩০০ জন নথিবিহীন রেস্তোরাঁ কর্মী

নিউইয়র্কের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা অবৈধ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ , যুক্তরাষ্ট্র থেকে: 

নিউইয়র্ক স্টেটের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দাই অবৈধ অভিবাসী। এদের মধ্যে নথিবিহীন ৪২ হাজার ৩০০ জন রেস্তোরাঁর কর্মচারী এবং সাড়ে ৪৮ হাজার নির্মাণ শ্রমিক রয়েছে। গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদারপন্থী ফিসক্যাল পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে এম্পায়ার স্টেটে অভিবাসী শ্রমিকদের একটি আন্ডারগ্রাউন্ড (অপ্রদর্শিত) চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে ১.৮ মিলিয়ন বাসিন্দাই অ-নাগরিক। এদের মধ্যে গ্রীন কার্ডধারীরাও অন্তর্ভুক্ত থাকতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যে মোট ৪.৫ মিলিয়ন বিদেশী বংশোদ্ভূত বাসিন্দা রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে দমন অভিযানের প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে প্রতিবেদনের এই তথ্য প্রকাশ করা হয়েছে।
উপাত্ত অনুযায়ী ৫১ হাজার ২০০ অবৈধ অভিবাসী পারসোনাল কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে। ২০ হাজার ৯০০ গৃহকর্মী, ১৬ হাজার ৮০০ গৃহ স্বাস্থ্য সহায়ক, ৭ হাজার বেবি সিটার এবং ৬ হাজার ৫০০ জন পারসোনাল হেল্থ অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করে।
এছাড়া ৪২ হাজার ৩০০ রেস্তোরাঁ কর্মীকে নথিবিহীন বলে মনে করা হয়। এদের মধ্যে ৭ হাজার শেফ, ১৭ হাজার বাবুর্চি, ৯ হাজার ১০০ জন খাবার প্রস্তুতকারী কর্মী এবং ৯ হাজার ২০০ জন ওয়েটার।

আরও ৪৮ হাজার ৫০০ জন নথিবিহীন নির্মাণশ্রমিক। এদের মধ্যে ২৯ হাজার ৫০০ শ্রমিক, ১২ হাজার ৮০০ কার্পেন্টার এবং ৬ হাজার ২০০ জন চিত্রশিল্পী। যুক্তরাষ্ট্রে সমস্ত কৃষি শ্রমিকদের অর্ধেকেরও বেশি বিদেশী বংশোদ্ভূত এবং তাদের বেশিরভাগই হয় নথিবিহীন কিংবা এখানে কাজ করার জন্য নিয়োগকর্তা-স্পন্সর করা ফেডারেল এইচ-টুএ প্রোগ্রামে নথিভুক্ত।

ইনস্টিটিউট আশঙ্কা করছে, ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন রাষ্ট্রের অর্থনীতিতে ‘বিধ্বংসী প্রভাব’ ফেলবে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এমনকি অ-নাগরিকরাও এখানে আইনগতভাবে ঝুঁকির মধ্যে রয়েছে,

কারণ ট্রাম্প আইনী অভিবাসনের পাশাপাশি সীমান্ত সিল করার বিষয়ে বিধিনিষেধ দিয়েছেন। তবে নথিভুক্ত নয়- এমন অভিবাসীরাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews