1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ১১০ জন ফিলিস্তিনি কারাবান্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে ৩ জন ইসরায়েলি এবং ৫ জন থাই জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন তারা। খবর এনডিটিভির।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।

বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।

বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।

এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরায়েলি পুরুষকে মুক্তি দেবে হামাস।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews