1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শৈশবের ক্লাবে ফিরে গেলেন নেইমার

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

শৈশবের ক্লাবে ফিরে গেলেন নেইমার

কয়েক দিন থেকে গুঞ্জন চলছিল আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত এই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আনুষ্ঠানিকভাবে সান্তোসের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন নেইমার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।

তিনি আরও বলেন, স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জাতি তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।

২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সৌদিতে নিজের সেরাটা দেওয়ার আগেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। এতে টানা এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়াল সুপারস্টারকে।

কয়েক মাস আগে মাঠে ফিরলেও দুই ম্যাচ না খেলতেই আবারও ছিটকে পড়েন তিনি। আল হিলালের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি।

১৯৯২ সালে জন্ম নেওয়া নেইমার সান্তোসে নাম লেখান ২০০৩ সালে। অর্থাৎ সান্তোসেই বিশ্বের অন্য সেরা তারকার ফুটবলের হাতেখড়ি। ব্রাজিলিয়ান তারকা তখন খেলতেন সান্তোসের ইয়ুথ ক্লাবে। ২০০৯ সাল পর্যন্ত ছোটদের দলেই খেলেছেন নেইমার।

২০০৯ সালের ৭ মার্চ, নেইমার তখন ১৭ বছরের কিশোর। সে সময় তার ডাক পড়লো সান্তোসের সিনিয়র দলে। ওয়েস্টের বিপক্ষে ওইদিন শেষ ৩০ মিনিট খেলেছিলেন নেইমার। ওই ম্যাচে সান্তোস জিতেছিল ২-১ ব্যবধানে।

২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবেই খেলেন নেইমার। নিজের প্রথম পেশাদার ক্লাবটিকে উপহার দিয়েছিলেন ৬টি শিরোপা। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড। এবার ফিরে সান্তোসে কী উপহার দেন নেইমার, সেটি দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ানরা।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews