1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

দুর্দান্ত পারফরম্যান্স করে গত বছরটা রাঙিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। যার ফলে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে বুমরাহকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে আইসিসি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ভারতীয়দের মধ্যে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন তিনি।

এর আগে, ভারতের রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮) সেরাদের সেরা নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা হওয়ার জন্য বুমরাহকে লড়াই করতে হয়েছে ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুকদের সঙ্গে। গত বছর সব ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন বুমরাহ। তার বোলিং নেতৃত্বে ১৭ বছরের খরা ঘুচিয়ে এই শিরোপা জেতে ভারত। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন তিনি; ইকোনোমি রেট মাত্র ৪.১৭। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি।

এদিকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলতে পারলেও সেরা বোলার এখন পর্যন্ত বুমরাহই। তার দখলে আছে ৭৭ উইকেট, যা এক চক্রে সর্বোচ্চ। যার ফলে কয়েকদিন আগে টেস্টের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই পেসার।

গত বছর প্রথমবারের মতো টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৯০৭ পয়েন্ট নিয়ে বছর শেষ করেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৩ টেস্টে তার ৭১ উইকেট গত বছরের সর্বোচ্চ। ভারতীয় বোলারদের মধ্যে এক মৌসুমে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কিংবদন্তি কপিল দেবের।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews