1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিকাল ৪ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বিলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা কামরুজ্জামান মুক্তা, ইউসুফ আলী ও রিপন শেখের সঞ্চালনায়

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি এ্যাডভোকেট মোঃ সোলাইমান (বিশু), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু), চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন,  চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য তারেক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা বাবর আলী রুমন, আতিক হাসান মুক্তা, মোঃ তৈমুর রহমান, রায়হান মাহফুজ চন্দন, মাসুদ রানাসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা চাঁপাইনবাবগঞ্জ সদর সহ সারাদেশে যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি।

এ দীর্ঘ সময়ে তারা জেলা বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আর তাই আমরা কর্মী সম্মেলন তো দূরের কথা নিজেদের অফিসে বসে কোন আলোচনায় করতে পারিনি। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে ১৬ বছর বিএনপির কোন সম্মেলন করা সম্ভব হয়নি।

সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত এই সময় আমরা বিএনপির কর্মী সম্মেলন করতে সক্ষম হয়েছি। আর তাই আগামীতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে দলের কর্মকান্ডকে গতিশীল করার আহ্বান জানান বক্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews