1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া ডজনখানেক আইনজীবী বরখাস্ত

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়া ডজনখানেক আইনজীবী বরখাস্ত

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা পরিচালনায় যুক্ত ১২ জনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের মনোনীত এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই আইনজীবীরা যেহেতু ট্রাম্পের মামলায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাই প্রেসিডেন্টের অ্যাজেন্ডা বাস্তবায়নে তারা নির্ভরযোগ্য হবেন বলে বিশ্বাস করেন না ম্যাকহেনরি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনায় বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের সঙ্গে কাজ করছিলেন চাকরিচ্যুত আইনজীবীরা। তবে, নভেম্বরে ট্রাম্প জয়লাভ করলে মামলাগুলো বাতিল করে দেয় বিচার বিভাগ। আর চলতি মাসে পদত্যাগ করেছেন স্মিথ।
আইনজীবীদের জন্য ইস্যু করা ইস্তফাপত্রের একটি অনুলিপি রয়টার্স যাচাই করে দেখেছে। বরখাস্ত করার পক্ষে সাফাই গেয়ে চিঠিতে ম্যাকহেনরি উল্লেখ করেছেন, মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পের ক্ষমতা প্রধান নির্বাহীর সমতুল্য।

চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকাকালীন সময়ে আইনি উপায়ে ট্রাম্পকে কাবু করার চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তিদের একহাত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ও তার সমর্থকরা। সোমবারের ঘটনায় প্রমাণ হলো, হুমকি বাস্তবায়নে পিছপা হবে না প্রশাসন।

ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বক্তন্য দিয়েছিল বিচার বিভাগ। ফলে, তাদের প্রতি ট্রাম্প ও তার সমর্থকদের আদায়-কাচকলায় সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক নয়।

ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডার ব্যক্তিগত ক্লাবে গোপন নথি রাখার ও ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়নে হস্তক্ষেপের অভিযোগে মামলা করেছিলেন স্মিথ। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, এসব মামলা আইন ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ। নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর মামলাগুলো প্রত্যাহার করে নেন স্মিথ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews