“কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে” এই প্রতিপাদ্য
বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ টার সময় সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক মাঠে জেলা প্রশাসকের সহযোগিতায় এসব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু বাক্কারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আঞ্জুমান সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাদরুল ইসলাম সানি।
তিনি প্রথমেই বলেন, এরকম একটি মহতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুুর সমিতির জেলা শাখার সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার ভাইকে ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত প্রচেষ্টায় সরকারের পাশাপাশি হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য এগিয়ে এসেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার।
এই অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তশালী মানুষদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন এবছর জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে দুই শত কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আমার সহযোগিতায় আরোও বেশি করে প্রকৃত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তার। এছাড়া অনুষ্ঠানে উক্ত সংগঠন ও সুধি-সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply