1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সুপারকে প্রাণনাশের হুমকি

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সুপারকে প্রাণনাশের হুমকি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদরাসার জাল সনদধারী ৩ শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় অভিযুক্ত শিক্ষকদের ঘনিষ্ঠজনদের হাতে ভারপ্রাপ্ত সুপারকে শারীরিকভাবে হেনস্তা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবারের (২২ জানুয়ারি) এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় হেনস্তার শিকার মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বাদী হয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) ৬ জনের নামে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী ভারপ্রাপ্ত সুপার জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি বালিকা দাখিল মাদরাসায় স্থানীয় একটি জালিয়াতচক্র ওই মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিনের যোগসাজশে প্রয়োজনীয় সনদ, বিভিন্ন ধরনের কাগজ ও স্বাক্ষর জাল করে অবাধে নিয়োগ বাণিজ্য করে আসছিলেন। বিগত পতিত সরকারের আমলে উপজেলার সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি মোজাম্মেল হক মিন্টু ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ওই মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় ওই চক্রটির মাধ্যমে সনদ জালিয়াতি করে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জুনিয়র শিক্ষক মোসা. হাছিনা এবং ২০১৬ সালের ২০ আগস্ট ইবতেদায়ি প্রধান পদে চাকরি নেন মো. রফিকুল ইসলাম।

অপরদিকে ২০২৩ সালে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আকন্দ ওই মাদরাসার সভাপতি নির্বাচিত হয়ে ২০২৩ সালের ১৯ অক্টোবর জালিয়াতি করে সহকারী মৌলভি পদে শফিকুল ইসলামকে নিয়োগ দেন। তারা তিনজন নিয়োগের পর থেকে এমপিওভুক্ত হয়ে নিয়মিত বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। কিন্তু গত বছর কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভারপ্রাপ্ত সুপার ওই মাদরাসায় কর্মরত ৮ জন নিবন্ধন সনদধারী শিক্ষকের সনদ যাচাইয়ের আবেদন করলে ৩ জন শিক্ষকের সনদ জাল এবং নাজমা বেগম নামে একজন শিক্ষকের কাগজপত্রের কোনো হদিস পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।

পরে মাদরাসা শিক্ষা অধিদপ্তর গত ৭ জানুয়ারি তাদের এমপিও বন্ধ করে এক প্রতিবেদনে তিন ভুয়া শিক্ষকসহ তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপারকে আইনি পদক্ষেপ গ্রহণ করে বেতনভাতা বাবদ উত্তোলিত মোট ১৭ লাখ ৫৬ হাজার ৮৩৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভুয়া শিক্ষক হাছিনার ভাসুর মো. আফাজউদ্দিন বড়িবাড়ি চৌরাস্তা এলাকায় ভারপ্রাপ্ত সুপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বারবার কিলঘুসি মারতে এগিয়ে আসেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত শুক্রবার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বাদী হয়ে তিনজন ভুয়া শিক্ষক, সাবেক ভারপাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিন ও সাবেক দুই সভাপতিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews