1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরায়েলের কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন আরও ২০০ ফিলিস্তিনি

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন আরও ২০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পর ইসরায়েলের কারাগার থেকে দ্বিতীয়বারের বন্দিবিনিময় হিসেবে আজ (২৫ জানুয়ারি) আরও ২০০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। তাদের বিনিময়ে আজ গাজা উপত্যকায় বন্দি চারজন ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এর আগে গত রোববার যুদ্ধবিরতির প্রথম দিন তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি দেওয়া হচ্ছে এমন চারজন নারী ইসরায়েলি সেনা সদস্যের নাম শুক্রবার প্রকাশ করে হামাস। তারা হলেন—করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নাআমা লেভি এবং লিরি আলবাগ। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় তারা সবাই গাজার সীমানায় একটি পর্যবেক্ষণ পোস্টে অবস্থান করছিলেন এবং ওই দিনই তাদের বন্দি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা।

হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, বন্দিবিনিময়ের অংশ হিসেবে শনিবার ইসরায়েলের কারাগার থেকে ২০০ বন্দিকে মুক্তি দেয়া হবে। তাদের মধ্যে ১২০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

ইসরায়েলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বর্বর হামলা শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews