1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদপুরে গণপিটুনিতে সাবেক যুবদল নেতা নিহত

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে গণপিটুনিতে সাবেক যুবদল নেতা নিহত

এস. এম আকাশ,ফরিদপুর অফিসঃ

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে ভাংচুর করার অভিযোগে মো. মিরান খাঁ (৩৪) নামে সাবেক এক যুবদল নেতা ও ৫ মামলার আসামি গণপিটুনিতে নিহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিরান খাঁ একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তিনি আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরান খাঁ ওই গুচ্ছগ্রামে বসবাস করতেন। গুচ্ছগ্রামটিতে মিরান খাঁ কয়েকজনকে সাথে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কার্যকলাপ ও ভাংচুর চালায়। তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়।

পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ শুক্রবার সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করে বলেন, মিরান মাছ ও বালুর ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তার বিরোধ চলেছিল।

এসবের জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন মিরানকে পিটিয়ে হত্যা করে। পরে গুচ্ছগ্রামেরই আরেকটি ঘরে নিয়ে যায় এবং সেই ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. মিরান খাঁ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিরান এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।

তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি গণপিটুনিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews