1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামীলীগ নেতা আটক

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় আওয়ামীলীগ নেতা আটক

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজি মামলায় এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার নাচোল ইউপির বেনীপুর মৌজার হাল ৩ খতিয়ানভূক্ত ২২৪ দাগের ১.২৯ (একর) জমিটি রাজশাহী সপুরা নিবাসী মৃত শাহ মুনসুরের ছেলে শাহ ফয়সাল অমিত দলিলমুলে দাবিদার।

ওই জমিতে বর্ধাইচন্ডিপুর (হঠাৎপাড়া) গ্রামের মতিউর রহমান একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলো।নাচোল ইউপির ভেরেন্ডি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেমসহ তার সহযোগীরা বিভিন্ন সময় মতিউর রহমানের নিকট চাঁদা দাবী করে আসছিলো।

কিন্তু সে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৭/১২/২৪ তারিখ সকাল ১০ টার দিকে আওয়ামীলীগ নেতা জেম তার দলবল নিয়ে ওই কোচিং সেন্টারে ভাংচুর ও গচ্ছিত ইট লুটপাট করে নিয়ে যায় এবং মতিউরকে মারপিট করে।

এ বিষয়ে মতিউরের স্ত্রী রওশন আরা আসামীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে জেমকে আজ (২০ জানুয়ারি) আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

কোচিং সেন্টারের পরিচালক মতিউর রহমান জানান, আটক জেম ওই জমিটি কুক্ষিগত করতে আওয়ামীলীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রভাব খাটিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে দিয়ে ইতিপূর্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হাট দখলের মিথ্যা মামলা দায়ের করান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews