জানা যায়, গত বুধবার দুপুরে ওই নবজাতককে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে স্কুলশিক্ষক মা ঐশী আক্তারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, গত ১৫ জানুয়ারি দুপুরে ৫ দিনের এক নবজাতককে বরিশালের দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেন স্কুল শিক্ষিকা মা ঐশী আক্তার। এরপর থেকে নবজাতকের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। ঐশী ঝালকাঠির নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মুনসুর হাওলাদারের মেয়ে। গত ১০ জানুয়ারি অস্ত্রোপচার ছাড়াই একটি কন্যা সন্তানের জন্ম দেন ঐশী।
এরপর তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় তার বোনের বাসায় নিয়ে রাখা হয়। উদ্ধার হওয়া মরদেহ ওই শিক্ষিকার সন্তানের কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply