1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ,যুক্তরাষ্ট্র থেকে :

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচলও। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট।

১৭ জানুয়ারি (শুক্রবার) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৮ মিনিটে ‘স্টারশিপ’ উৎক্ষেপণ করে স্পেসএক্স। কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে। আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে।

স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি।

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে স্পেসএক্সের একটি রকেট মাঝ আকাশে ভেঙে পড়েছিল। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ে রকেটটি ধ্বংস হয়ে যায়। ভারত মহাসাগরের ওপরে সেই ধ্বংসাবশেষ পড়ে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews