বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থানা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক সারোয়ার জাহান, সদর থানা বিএনপি’র সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, পৌর বিএনপি’র সদস্য সচিব এ.এইচ.এম.এম জামাল (বাচ্চু), জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব বিলাত আলী প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সুইট আহমেদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সহ-সভাপতি হেফাজ উদ্দিন, সহ-সভাপতি খাইরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে আগত ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন শেষে মহারাজপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কেতাবুল ইসলাম টুটুলকে সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পূর্নাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

Leave a Reply