1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ শঙ্কা, লাল পতাকা সতর্কতা

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ শঙ্কা, লাল পতাকা সতর্কতা

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। চলমান দুর্যোগে দক্ষিণ ক‍্যালিফোর্নিয়ার শহরটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উপস্থিত হয়েছে বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের এক ঝোড়ো বাতাস। এ অবস্থায় লস অ্যাঞ্জেলেসে ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। জারি করা হয়েছে লাল পতাকা সতর্কতা।

গত ৭ জানুয়ারি ভয়াবহ দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস। দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ইতোমধ্যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প‍্যাসেফিক প‍্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।

এছাড়া ইটনের আগুনে আলটাডেনা এলাকায় পুড়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামে ঝোড়ো বাতাস বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি।

এতে দেখা দিতে পারে নতুন দাবানল।আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে।

সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews