বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি।
তবে গোলের পর উদযাপন করেননি ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। বেতিসের যুব একাডেমি থেকেই যে বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা ২৭তম মিনিটে পায় দ্বিতীয় গোল।
ইয়ামালের পাসে ছুটে গিয়ে বক্সে ডান পায়ের জোরাল ভলিতে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ে কাছ থেকে ভিতো হকের প্রচেষ্টা এক হাতে ফিরিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া।
একটু পর ইয়ামালের আরেকটি পাসে দুরূহ কোণ থেকে কুন্দে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতলেও, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কুন্দের বুটের সামনের অংশ সামান্য ব্যবধানে অফসাইডে ছিল। এতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।





সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply