1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঝিলিম ইউপি সদস্য শরিয়ত আলীর মৃত্যুতে আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ঝিলিম ইউপি সদস্য শরিয়ত আলীর মৃত্যুতে আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের আয়োজনে, সাধারণ সদস্য মোঃ শরিয়ত আলী’র অকাল মৃত্যুতে তার স্মৃতিচারণ, পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টার সময় ঝিলিম ইউনিয়ন সম্মেলন কক্ষে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন।

ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ২ মাসের পুরো বেতনের মোট দেড় লক্ষ টাকা মৃত শরিয়ত আলীর পরিবারের হাতে তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোছাঃ তাছমিনা খাতুন বলেন, সত্যি আমি চেয়ারম্যান ও সদস্যদের সাধুবাদ জানাই এমন একটি মহত্ব উদ্যেগ নেয়ার জন্য। এটি একটি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ। এখান থেকে আমাদের শিক্ষা নেয়া প্রয়োজন।

ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান বলেন, শরিয়ত আলী একজন সৎ, দক্ষ, মেধাবী ও চৌকস মেম্বার ছিলেন। তাঁর মৃত্যুতে ঝিলিম ইউনিয়ন পরিষদ গভীরভাবে শোকাহত। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

ইউনিয়ন পরিষদ সদস্যদের ব্যক্তিগত ফান্ড থেকে অনুদান দেয়ার মতো এরকম মানবিক উদ্যেগে সত্যি আমি মূগ্ধ ও অভিভূত। ভবিষ্যতে এধরণের মানুষিকতা অক্ষুণ্ণ রাখার আহবান জানান ও নিজেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল, মহিলা (সংরক্ষিত) ইউপি সদস্য মোসাঃ জোহরা বেগম (১, ২, ৩), মোসাঃ হালিমা বেগম (৪, ৫, ৬), মোসাঃ শওকত আরা (৭, ৮, ৯), সাধারণ সদস্য মোঃ বাদশাহ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ আসরাফ, মোঃ নুরুল ইসলাম, মোঃ রাসেল, সাইদুর রহমান,

হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের দফাদার, মহলদার ও কর্মচারীবৃন্দ।

সবশেষে মৃত ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শরিয়ত আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews