1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ

গত ৫ আগস্ট সৈরাচার সরকার পতনের পর সারাদেশে রাজনৈতিক মামলাসহ মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেন মাঠ পর্যায়ের কর্মরত সাংবাদিকরা।

সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী নগরীর জিরো পয়েন্ট এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ ও রাজশাহী মডেল প্রেসক্লাবের আয়োজনে রাজশাহীর স্থানীয় সাংবাদিক সংগঠনসহ রাজশাহীর বিভিন্ন জেলা ও উপ-জেলার সাংবাদিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি’এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজের উপস্থাপনায় উক্ত মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আমাদের সারা দেশের সহকর্মীদের নাই এইভাবে ঢালাও মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। সাংবাদিকদের ভূমিকা না থাকলে চব্বিশের পরিবর্তন সম্ভব ছিলো না।

পরিবর্তনের পর দেশের কিছু সুবিধাবাদী কুচক্রী মহল বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেয়। চব্বিশের পরিবর্তনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছিলেন দেশের কোথাও নির্দোষ ও সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মামলা করা হবে না। কিন্তু আজ সেটাই হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিরা আরও বলেন, সাংবাদিকদের এইভাবে হয়রানি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল। সাংবাদিকের কন্ঠরোধ করা গেলেই তাদের নিজ স্বার্থ হাসিল করা যাবে।
এ-সময় উপস্থিত সকলেই প্রধান ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ফয়সাল আজম অপু, জেলা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, বিভাগীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ফয়সাল হোসেন,

সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, রাজশাহী গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সুইট, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ জাহিদ হাসান সাব্বির,

রাজশাহী গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সবুজ, দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজশাহী ব্যুরো আনিসুজ্জামান (আনিস), মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন সাগর,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলার সভাপতি আব্দুর রহমান (টিটু), রবিউল ইসলাম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, মাসুদ রানা, মডেল প্রেসক্লাবের সদস্য আলামিন হক হিরু, তানোর উপজেলা সভাপতি টুটুল প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews