1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

মধুখালীতে বাসচাপায় দুই আরোহী নিহত, লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মধুখালীতে বাসচাপায় দুই আরোহী নিহত, লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান :

ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনের লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। 

 স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলে পুলিশের চেকপোস্ট চলছিল। তা পাশ কাটিয়ে মোটরসাইকেলটি যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠি দিয়ে তাড়া করলে এই দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা পুলিশদের মারধর করেন।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ছকরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুজন হলেন ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার গোকুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২) এবং তাঁর ভগ্নিপতি বাধন দাস (২৭)।আহত দুই পুলিশ হলেন এটিএসআই আনোয়ার হোসেন ও সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং বাসটি প্রায় ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রান্ত বিশ্বাস ও বাধন দাসের মৃত্যু হয়।

ওসি সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেন। তখন এটিএসআই আনোয়ার লাশ উদ্ধার করতে গেলে তাঁকে স্থানীয় লোকজন মারধর করেন।

পরে শফিকুল ইসলামকেও মারধর করেন। এ ঘটনায় আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, হাইওয়ে পুলিশের চেকপোস্টের কারণে এ দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, মোটরসাইকেলটি চেকপোস্ট পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, যা দুর্ঘটনার কারণ হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, চেকপোস্টটি ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিল এবং স্থানীয় লোকজনের অভিযোগ অসত্য।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মুক্তা পরিবহন বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অপর দিকে আজ সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয় এবং আহত হয় বাসের ১০ জন যাত্রী।

নিহত ব্যক্তি মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের আলেফ খাঁর ছেলে সাজ্জাদ খাঁ। সে দুর্ঘটনাকবলিত বাসটির কন্ডাক্টর ছিল বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে আসছিল বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। একই সময়ে ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ছাড়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান,  ঘটনাস্থলে একজন মারা যায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. রকিবুজ্জামান আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, বাসটি সড়কের পাশের খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews