1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ যুবক

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ যুবক

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ায় ভারতের সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ শহিদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিবগঞ্জ থানার সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া এলাকায় ভারতের সিমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা বলেন, গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্যলাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews